০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল ৩টায় কেন্দুয়া খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বোরো মৌসুমে কেন্দুয়া উপজেলায় সরকারিভাবে মোট ২ হাজার ২৮১ মেট্রিক টন ধান এবং ৩ হাজার ১৮৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা দরে এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৯৬০ টাকা দরে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের ঘাম ঝরানো ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বর্তমান সরকারের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষক লাভবান হবেন। এতে কৃষকের উৎপাদন খরচের সঠিক মূল্য পাওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

বক্তারা আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণ ও সরকারি সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের উৎসাহিত করতে এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) কর্মকর্তা দুলাল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জেভিয়ার চিসিম, কেন্দুয়া উপজেলা কৃষক দলের সভাপতি ও কৃষক প্রতিনিধি মাহাবুব আলম খান মহসিন, পৌর কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দু,সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস,ছাত্রনেতা জাকারুলসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষক বৃন্দ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে। যাতে প্রকৃত কৃষকরা সরকারের এ সুবিধা পান, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভারতে মন্দিরের দেওয়াল ধসে ৬ জন নিহত

13 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

পোষ্টের সময় : ০৮:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬