০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ভূমিমেলা উদ্বোধন, ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণার কেন্দুয়ায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন,  ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৯ মে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমিমেলা উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ওসি মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জামাতের সভাপতি সাদেকুর রহমান, অপসারিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম,ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা খসরু আহমেদ, মোঃ শফিকুল ইসলাম, এনামুল হক সহ আরও অনেকেই।

কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়া রুপি প্রথম, একই বিদ্যালয়ের সাবিনা আশরাফি অদ্রি দ্বিতীয় ও জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সাইফ আল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

'রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ' এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় ভূমিমেলা উদ্বোধন, ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভা ও পুরস্কার বিতরণ

পোষ্টের সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬