০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিয়ার নেতৃত্বে একটি দল পাইকুড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২০ পিস ইয়াবাসহ লুৎফুর রহমান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাইকুড়া ইউনিয়নের রাজনগর (দক্ষিণপাড়া) গ্রামের আব্দুস ছাত্তার ভূঞার ছেলে।

এদিকে একই রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মোঃ শফিউল আলমের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল মিয়া (৪০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী মাকসুদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নাটকীয়তা পেরিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

হালুয়াঘাটে কামাক্ষ্যা মাতার বাৎসরিক বড় পূজা অনুষ্ঠিত

09 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৭:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬