১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’ এর শুভ উদ্বোধন 

নেত্রকোণার কেন্দুয়ায় সাহিত্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য চর্চার লক্ষ্যে “কেন্দুয়া লোকজ সাহিত্য আসর”-এর শুভ উদ্বোধন করলেন, ১৫৯, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম

শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব অডিটোরিয়ামে এ উদ্বোধন ঘোষণা করেন তিনি ।

“সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে “লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী নতুন গঠিত এই সংগঠনকে ২লাখ টাকা আর্থিক সহযোগিতার ঘোষণা দেন । সেই সাথে সংগঠনটির সাথে সম্পৃক্ত সাহিত্য সংস্কৃতি অঙ্গনের কলা কুশলীদের ভবিষ্যৎ তহবিল গঠনের আশ্বাস প্রদানের পাশাপাশি অসুস্থ্য বাউল শিল্পী আব্দুস সালামকে ৫০হাজার টাকা অনুদানের কথাও জানান তিনি ।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সাধারণ মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো নাঈম-উল ইসলাম চৌধুরী ।

এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি তানভীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল, পালা নাট্যকার রাখাল বিশ্বাস এবং কেন্দুয়া প্রেসক্লাবের সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক দিল-বাহার খান ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও কেন্দুয়া লোকজ সাহিত্য আসর-এর আহ্বায়ক মো. সেকুল ইসলাম খান । সঞ্চালনা করেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম ও উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা ।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত কবি, শিল্পী, গীতিকার, নাট্যকার, অভিনেতা, বাউল, লোকজ সংস্কৃতি সংগ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের লোকজন ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’ এর শুভ উদ্বোধন 

পোষ্টের সময় : ১০:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬