১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রের সিদ্ধান্তে ফুলপুরে চার ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার 

ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চার ছাত্রদল নেতার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ সভাপতি মো. মাদিউর রহমান (মাহাদী) ও জেলা শাখার অধীনস্থ ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস এবং রহিমগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান আল ফাহিমের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা রইলো না।

বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় অভিযোগে তাদেরকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় পর তাদের দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হলো।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

বকশীগঞ্জে ব্রিজের এপ্রোচ ধসে বন্ধ ভারী যান চলাচল, মেরামতে উপজেলা প্রশাসন

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দ্রের সিদ্ধান্তে ফুলপুরে চার ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার 

পোষ্টের সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬