১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ান রোমেরোর হেড ডিফেন্ডার বোর্হেসের গায়ে লেগে জালে জড়ালে জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের।

ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তে সমতা ফেরান কেপ ভার্দের হয়ে। অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্তিনেস আর্জেন্টিনাকে আবার এগিয়ে দিলেও ১০৩ মিনিটে সিডনি কাবরাল দারুণ এক গোলে ম্যাচে ফের সমতা আনেন। শেষ পর্যন্ত ১১১ মিনিটে আত্মঘাতী গোলে কেপ ভার্দের স্বপ্ন ভেঙে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

ম্যাচজুড়ে কেপ ভার্দে দুর্দান্ত লড়াই উপহার দিলেও শেষ মুহূর্তে অভিজ্ঞতার কাছে হার মানে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ শেষ দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে আগামী ৭ জুলাই শেষ ষোলোতে আফ্রিকার আরেক দল মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

হালুয়াঘাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

04 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

পোষ্টের সময় : ০৯:৪৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬