০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুড়ীতে দোকান ঘর দখলের অভিযোগ

নেত্রকোনার খালিয়াজুড়ীতে দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশাী চক্রের বিরুদ্ধে।

এ ব্যাপারে ভুক্তভোগী নাজদিয়া ফাতেমা শান্তা খালিয়াজুরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারে এমন ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, নাজদিয়া ফাতেমা শান্তার স্বামী নূরুল হুদা চৌধুরীর দোকান ঘরটি জৈনপুর গ্রামের হিমেল চৌধুরীর কাছে ভাড়া দেয়। গত ১৯ আগষ্ট ২০২৫ ইং তারিখে ফতোয়া গ্রামের জলিল মিয়ার ছেলে সাইদু,শরিয়ত উল্লাহর ছেলে জাকির,নূর মিয়ার ছেলে অসিম মিয়া রাতের আঁধারে দোকান ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে।

যা সিসি টিভির ফুটেজে দৃশ্যমান রয়েছে:

উক্ত ঘরটি দখলে নিয়ে সাইদু মিয়া চায়ের দোকান পরিচালনা করছে। নাজদিয়া ফাতেমা শান্তা অভিযোগে আরও উল্লেখ করেন এ জমিটি আমার স্বামী ত্রুয় সূত্রে মালিক, যার দলিল নং ৮৩১ /৯২৫ মূলে বিগত ২০১৫,২০১৬,২০১৮,২০১৯ ইং তারিখে জমি ত্রুয় করে মালিকানা হয়।উক্ত জমি নামজারি ও জমা খারিজ সম্পন্ন করা হয়। এমন অভিযোগে প্রেক্ষিতে রোববার লেপসিয়া বাজারে সরজমিনে গেলে সাইদু মিয়া নামে এক ব্যাক্তি চা দোকান দিয়ে বসে থাকতে দেখা যায়। এ সময় লেপসিয়া বাজারে ব্যবসায়ী মোর্শেদ জানান, আমি প্রায় ৫ বছর নূরুল হুদা চৌধুরী জুয়েল এর ঘরে ভাড়া ছিলাম এ সময়ের মধো কোন দিন কেউ ঘরের মালিকানা দাবি করতে শুনি নাই। আরেক ব্যবসায়ী মোঃ গুলজার বলেন,আমি প্রায় ১০ বছর ধরে এ বাজারে ব্যবসা করি কোন দিন শুনি নাই এ ঘরের মালিক সাইদুর।

চা দোকানের মালিক সাইদুর জানান, এ জমির মালিক আমার বাপ চাচার, আমার বাবার নামে বি আর এস থাকায় আমি দোকান ঘর দখলে নিয়ে ব্যবসা করছি।

খালিয়াজুড়ি থানার ওসি মকবুল হোসেন জানান, নাজদিয়া ফাতেমা শান্তার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠিয়েছি। বিষয়টি যেহেতু ভূমি সংক্রান্ত তাদেরকে বলেছি সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি হওয়ার জন্য। না হয় আদালতের মাধ্যমে করতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খালিয়াজুড়ীতে দোকান ঘর দখলের অভিযোগ

পোষ্টের সময় : ০৭:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫