১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুব শিগগির ঢাকার সাথে ট্রেনে যুক্ত হবে পাবনা

পাবনা থেকে ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের অপেক্ষা আর বেশিদিন নয়। রেলপথ সচিব ফাহিমুল ইসলাম শোভন জানিয়েছেন, খুব শিগগিরই পাবনা থেকে রাজধানী ঢাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। তিনি শনিবার (পাবনার বেড়া উপজেলার ঢালারচর খাসচর এলাকায় আয়োজিত এক সমাবেশে) এ তথ্য দেন।

রেলসচিব বলেন, সরকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করছে। ঢাকা-পাবনা রেল সংযোগ চালু হলে যাতায়াতে সময় ও খরচ দুটোই কমবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় একটি বিকল্প নিরাপদ পথ তৈরি হবে, যা যাত্রীসেবাকে সহজ করবে।

এসময় পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সরেজমিন পরিদর্শন করে ঢালারচর–রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পসহ একাধিক রেল ও সড়ক সংযোগ উন্নয়ন উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

সভায় জানানো হয়, নতুন এই রেল সংযোগ চালু হলে উত্তরাঞ্চলের মানুষকে আর টাঙ্গাইল বা অন্য দীর্ঘপথ ঘুরে ঢাকায় যেতে হবে না। এতে সময় সাশ্রয় ছাড়াও যানবাহনের চাপ কমবে এবং জ্বালানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পাশাপাশি কৃষিপণ্য ও শিল্পকারখানার কাঁচামাল পরিবহনে গতি আসবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে।

জনগণের দাবি মেনে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে বলে জানান রেলসচিব। তিনি আরও বলেন, সরকার রেলকে জনগণের সবচেয়ে সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

স্থানীয় জনসাধারণও এই ঘোষণায় আনন্দ প্রকাশ করেন। দীর্ঘদিনের প্রত্যাশিত রেল সংযোগ বাস্তবে রূপ নিতে যাচ্ছে জেনে তারা আশা করছেন, অচিরেই পাবনা থেকে ঢাকার যাতায়াত হবে আরও সহজ ও দ্রুত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নবনির্বাচিত প্রভোস্টকে ফুলেল শুভেচ্ছা

গ্যাস সংকটে ময়মনসিংহের ২০ কারখানায় ছুটি, ব্যাহত উৎপাদন

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খুব শিগগির ঢাকার সাথে ট্রেনে যুক্ত হবে পাবনা

পোষ্টের সময় : ০৪:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫