১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থানে পতন ঘটলেও আওয়ামী লীগের খাইসলত বদলায়নি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হীন স্বার্থে সুপরিকল্পিতভাবে গণ-অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তিকে পুনর্বাসন ও আস্ফালনের সুযোগ করে দেয়া হচ্ছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নৈরাজ্যে হতাহতের ঘটনা তুলে ধরে তিনি বলেন, কয়লা ধুলেও যেমন ময়লা যায় না, তেমনি গণ-অভ্যুত্থানে পতন ঘটলেও আওয়ামীলীগের খাইসলত বদলায়নি, বোধোদয় হয়নি, চরিত্র বদলায়নি। ওরা গুশত্রু, গণহত্যাকারীদেরও কোনো ক্ষমা নেই।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ নম্বর ওয়ার্ড এবং সন্ধ্যায় দক্ষিণ বড়দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, কয়েকটি রাজনৈতিক দল বিএনপির অগ্রযাত্রা রোধ করতে অনভিজ্ঞতা ও ক্ষুদ্র স্বার্থবোধ থেকে নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। এতে করে আন্দোলনের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, যার সুযোগে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে।

তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে গোপালগঞ্জসহ সারা দেশে পুলিশের প্রটেকশনে থাকা আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবেলা করে, ফ্যাসিবাদী দমন-নিপীড়ন উপেক্ষা করে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কখনো ফ্যাসিস্টের কাছে মাথা নত করেনি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্টদের প্রশ্নে কোনো ছাড় নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ফ্যাসিস্টদের ততই সুযোগ সৃষ্টি হবে। তাই নির্বাচন বিলম্বিত হয়, এমন কোনো কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, আগামী রমজানের আগে নয়, প্রয়োজনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগের কবর রচনা করতে হবে। গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যারা বিভেদ ও অনৈক্য সৃষ্টি করছে, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করতে হবে।

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়েদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গণ-অভ্যুত্থানে পতন ঘটলেও আওয়ামী লীগের খাইসলত বদলায়নি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ০৭:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫