১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বেগম জিয়ার সুস্থতায় আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগে গণ দোয়া

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় “গণ দোয়া” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে কোরান খতম ও প্রার্থনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিভিন্ন আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার মুরুব্বিয়ান, দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দোয়া শুরুর আগে আবেগঘন বক্তব্য দেন বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি শুধু বিএনপির নেত্রী নন, ন্যায্য সংগ্রামের মধ্য দিয়ে কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”

বাচ্চু আরও বলেন, দেশ-বিদেশের লাখো মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরান খতম করেছেন উল্লেখ করে তিনি বলেন, “নিষ্পাপ শিশুদের দোয়ার বরকতেই আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন।”

বক্তব্যের একপর্যায়ে আবেগে ভেঙে পড়ে তিনি অভিযোগ করেন যে, “বিনা অপরাধে ও বিনা চিকিৎসায় কারাবন্দি থাকা, স্লো পয়জনিং এবং একের পর এক নির্যাতনের কারণে বেগম খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে।” তিনি স্মরণ করেন, কারাগারে থাকার সময়ই বেগম খালেদা জিয়া তাঁর মা’কে হারিয়েছেন এবং দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় হারিয়েছেন কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে। দীর্ঘ ১৭ বছর ধরে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের থেকেও বিচ্ছিন্ন থাকতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “মায়ের সংকটাপন্ন অবস্থায় পাশে থাকতে না পারা যে কত কষ্টের তা শুধু সন্তানই বুঝতে পারে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার আমাদের নেতা তারেক রহমান। রাষ্ট্রকে আরও মানবিক ভূমিকা রেখে জিয়া পরিবারকে বিচ্ছিন্ন না করে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে আসতে হবে।”

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় অগণিত মানুষের অশ্রুসিক্ত দোয়ার মধ্য দিয়ে “গণ দোয়া” অনুষ্ঠানটি শেষ হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে বেগম জিয়ার সুস্থতায় আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগে গণ দোয়া

পোষ্টের সময় : ০২:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫