ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল করিম (৬৮) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনা ঘটে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে। ভুক্তভোগী কিশোরীর বাবা আব্দুল করিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম গনমাধ্যমেক জানান, অভিযুক্ত আব্দুল করিম একই এলাকার এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও বলেন, পুলিশ আসামিকে আনাকালে তার গলায় জুতার মালা ছিল না; সম্ভবত আগে থেকেই এটি পরানো হয়েছিল। বর্তমানে আব্দুল করিমকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার 























