১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাছে বাধা যুবকের মরদেহ, পাশেই পড়ে ছিল মাথা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছে দুই হাত বাধা অবস্থায় কাউসার আলম (৪৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল মরদেহ।

নিহত কাউসার আলম দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালি ইউনিয়নের দরিচার চর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে মশাখালি ইউনিয়নের দরিচার চর গ্রামের একটি জঙ্গলে স্থানীয়রা মরদেহটি গাছে বাধা অবস্থায় দেখতে পারেন। মরদেহ গাছে বাধা অবস্থায় থাকলেও মাথাটি পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে, স্থানীয়রা কেউ মরদেহ শনাক্ত করতে না পারায় পিবিআই পুলিশকে খবর দেয়া হয়। পিবিআই পুলিশ গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে মরদেহ মযনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এবিষয়ে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, নিহতের বাড়ি দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলায়। পিবিআই পুলিশের মাধ্যমে পরিচয় জানতে পেরেছি। তবে, কিভাবে কি ঘটেছে, এখনো জানা যায়নি। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উধঘাটনে কাজ করছে। পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নারীরা এখন রাস্তায় বের হতে শঙ্কাবোধ করেন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

চিকিৎসক ও নার্সের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাছে বাধা যুবকের মরদেহ, পাশেই পড়ে ছিল মাথা

পোষ্টের সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬