০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় গণহত্যা: মুখে কালো কাপড় বেঁধে বাকৃবি ছাত্রদলের প্রতিবাদ

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে STOP GENOCIDE IN GAZA কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচিটি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব, সদস্য মিজানুর রহমান, সদস্য ইসমাইল হোসেন হৃদয়সহ প্রায় শতাধিক নেতা কর্মী।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সোনালী দলের পক্ষ থেকে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের এনভারমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যে স্থান থেকে মহানবী সাঃ মিরাজে গিয়েছিলেন মসজিদুল আল-আকসা, গাজা এবং রাফাতে ইসরাইলের বর্বরোচিত যে হামলা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। শুধু এই হামলা নয় বিশ্বের যে কোন স্থানে মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের বিপক্ষে এবং মজলুমদের পক্ষে ছাত্রদল বাকৃবি শাখার অবস্থান সুস্পষ্ট।”

তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামে পানীয় হিসেবে কোকাকোলা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “আপনারা লক্ষ্য করেছেন গতকাল যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ফিলিস্তিনদের পক্ষে এবং দাজ্জাল ইসরাইল নামীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর বিপক্ষে অবস্থা নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ঠিক সেই সময়ে বাকৃবি শিক্ষার্থীদের আবেদন ও আহবানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দ্বিধায় কোকাকোলা পানীয় বিতরণ করেছে।

আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্কতা ও সংবেদনশীলতা নিয়ে কাজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানাচ্ছি।”

আতিকুর বলেন, “আপনারা জানেন যে কোকাকোলা একটি ইসরাইলি পণ্য। অথচ, এই পণ্যটিকে মুসলিম রাষ্ট্রের পণ্য হিসেবে উপস্থাপন করার কৌশলে মালিকানা হস্তান্তর করে তুরস্কের সিসিআই (CCI) নামক একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। বাংলাদেশে এই প্রতিষ্ঠিত কোম্পানিটি ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলে কার্যক্রম পরিচালনার দায়িত্ব পায়। বাংলাদেশের জনশক্তি, মাটি এবং আবহাওয়া ব্যবহার করে একটি ইসরাইলি পণ্যকে প্রমোট ও উৎপাদনের পেছনে যে প্রচেষ্টা চালানো হচ্ছে, তা কোনোভাবেই একজন সাধারণ সচেতন নাগরিক কিংবা মুসলিম হিসেবে গ্রহণযোগ্য নয়।

বিশ্বব্যাপী মুসলিমরা যখন নির্যাতনের শিকার, মানবাধিকার যেখানে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে—সেখানে মুসলিম উম্মাহর পক্ষে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এমন পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা, ড. আসিফ নজরুল স্যার, গতকাল একটি ফেসবুক স্ট্যাটাসে ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরাইলকে অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার দাবি করেন। তিনি আরও বলেন, ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ সরকারের অটল সমর্থন রয়েছে।

যদি এই বক্তব্যটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অবস্থান হয়ে থাকে, তবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর প্রতি সমর্থন ও স্বাগত জানায়।”

তিনি আরো বলেন, “সেই সাথে বর্তমান সরকারের সাথে ইসরাইল সরকারের ইকোনমিক ডুপ্লিমেসি কেমন হবে, রাজনৈতিক পলিসি কেমন হবে, বৈশ্বিক কূটনীতির উপর ভিত্তি করে ইসরাইলের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক কি তা অতি দ্রুত সময়ে লিখিত আকারে প্রকাশ করার দাবি জানাচ্ছি।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় গণহত্যা: মুখে কালো কাপড় বেঁধে বাকৃবি ছাত্রদলের প্রতিবাদ

পোষ্টের সময় : ০৬:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫