০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার আত্মীয় আটক

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৫৬ ভিউ :

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই ও ভাতিজাকে আটক করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তাদের নাওজোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্তদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার বাসিন্দা হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তাঁর ছেলে মো. মুশফিক (২৭)। তাঁরা বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মধ্যরাতে নাওজোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তসলিম ও মুশফিককে তাঁদের বাড়ি থেকে আটক করা হয়। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৬টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও একাধিক গাঁজার প্যাকেট।

অভিযান শেষে যৌথ বাহিনী আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, “অভিযানে দেশি অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র স্থানীয় দাঙ্গা বা রাজনৈতিক অস্থিরতার কাজে ব্যবহার করা হতে পারত।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় অজানা ব্যক্তিদের আনাগোনা বেড়েছিল, যা নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল।

অভিযানের পর গাজীপুরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার আত্মীয় আটক

পোষ্টের সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫