১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

গাজীপুরে কালিয়াকৈর-নবীনগর সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। পরে তারা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়।

এ বিষয়ে এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, খবর পেয়ে কাশিমপুর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ নামের এক বাসে আগুন লাগে। আগের দিন সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া সোমবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লাগে। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

পোষ্টের সময় : ০৯:১৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫