০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বেতন না পেয়ে শ্রমিকদের বিক্ষোভে উত্তাল মহাসড়ক

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৩:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩১৭ ভিউ :

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন এএ আন্ট নিট লিমিটেড কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ে পরিশোধ না করায় তারা একাধিকবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। মালিকপক্ষ আশ্বাস দিলেও নির্ধারিত তারিখে বেতন না পাওয়ায় তারা কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভে নামে। সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানার ভেতর ও আশপাশে।

পুলিশ জানায়, শ্রমিকরা কর্মস্থল ছেড়ে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরই শ্রমিকদের একাংশ পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও মহাসড়কে কিছুক্ষণ আতঙ্ক বিরাজ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল ধীরে ধীরে শুরু হয়। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “শ্রমিকরা বেতন না পাওয়ায় সড়ক অবরোধ করেছিলেন। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পর টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকা শান্ত।”

স্থানীয় সূত্র জানায়, বকেয়া বেতন নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছে। মালিকপক্ষের বিলম্বিত বেতন প্রদানের কারণে শ্রমিকদের ভোগান্তি দিন দিন বাড়ছে।

শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও নিয়মিত বেতন প্রদানের নিশ্চয়তা দাবি করেছেন। তারা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত দাবি পূরণ না হয়, তবে আরও বড় আন্দোলনে যাবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বুদ্ধিবৃত্তিক পরিকল্পনাই মুক্তির দূত

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজীপুরে বেতন না পেয়ে শ্রমিকদের বিক্ষোভে উত্তাল মহাসড়ক

পোষ্টের সময় : ০৩:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫