০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি কেনা ঘিরে মামা-ভাগ্নের বিরোধ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে মামা-ভাগ্নের সম্পর্ক ভেঙে গেছে একটি গাড়িকে কেন্দ্র করে। জানা গেছে, ওই এলাকার কাদের আলীর ছেলে মোহাম্মদ মোফাজ্জল হোসেন সম্প্রতি তার মামা শাহাবুদ্দিনের সহযোগিতায় “এক্সনোয়া” মডেলের একটি গাড়ি কেনেন। গাড়ি কেনার পুরো প্রক্রিয়ায় মামা শাহাবুদ্দিন নিজেকে গাড়ির ক্রেতা হিসেবে দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত হয় গাড়ি ক্রয়ের কাগজপত্র ও রেজিস্ট্রেশন নিয়ে। মোফাজ্জল দাবি করেন, তিনি নিজের অর্থে গাড়িটি কিনেছেন এবং কাগজপত্র তার নামে করার কথা ছিল। কিন্তু তার অজান্তে মামা শাহাবুদ্দিন কৌশলে গাড়ির কাগজ নিজের নামে করার চেষ্টা করেন। এতে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ি ক্রয়ের টাকার কিছু অংশ মামা শাহাবুদ্দিন দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। সেই সুবাদে গাড়ির মালিকানা নিয়ে তিনি এখন আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ভাগ্নে মোফাজ্জল বলেন, “আমি মামাকে বিশ্বাস করে সঙ্গে নিয়েছিলাম। এখন উনি গাড়িটা নিজের বলে দাবি করছেন। আমি বিপাকে পড়েছি।”

ঘটনাটি নিয়ে পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন শুরু হয়েছে। এলাকাবাসীর অনেকে জানিয়েছেন, মামা-ভাগ্নের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সর্ম্পক থাকলেও এই ঘটনার পর তাদের সম্পর্ক একেবারেই খারাপ হয়ে গেছে। কেউ কেউ বলছেন, আর্থিক বিষয় নিয়ে আত্মীয়তার বন্ধন ভেঙে যাওয়া সমাজের জন্য দুঃখজনক।

বর্তমানে উভয় পক্ষের বক্তব্য শোনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। তবে এখনো কোনো সমঝোতা হয়নি। গাড়িটি কার দখলে থাকবে, তা নিয়েই চলছে টানাপোড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং অনেকে এটিকে “বিশ্বাসঘাতকতার উদাহরণ” হিসেবে দেখছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বুদ্ধিবৃত্তিক পরিকল্পনাই মুক্তির দূত

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাড়ি কেনা ঘিরে মামা-ভাগ্নের বিরোধ

পোষ্টের সময় : ০২:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫