০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুম-খুনের রাষ্ট্র ব্যবস্থার বিচার হতেই হবে—ডা. তাসনিম জারা

যেই রাষ্ট্র ব্যবস্থায় নিরাপত্তা বাহিনী নিজের নাগরিকদের গুম ও খুন করেছে, সেই ব্যবস্থার বিচার হতেই হবে। আমরা আর সেই শাসনব্যবস্থায় ফিরতে চাই না, যেখানে সব প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকে—এমনই কঠোর ভাষায় রাষ্ট্র সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

সোমবার (২৮ জুলাই) তীব্র বর্ষণ উপেক্ষা করে জামালপুরে অনুষ্ঠিত হয় এনসিপির ‘জুলাই পদযাত্রা’। তমালতলা মোড় থেকে শুরু হয়ে পদযাত্রা ফৈাজদারী মোড়ে গিয়ে শেষ হয়। ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ২৮তম দিনের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন হয়।

জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে পথসভায় ডা. তাসনিম জারা বলেন, সংস্কারের পথে যারা বাধা দেবে, জনগণ তাদের ক্ষমা করবে না। রাষ্ট্রীয় নিপীড়ন, গুম-খুনের সংস্কৃতি আর ক্ষমতার দম্ভ—সবকিছুরই জবাবদিহি হতে হবে। আমরা সেই পুরোনো দমনমূলক শাসনে আর ফিরে যাব না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতায় থেকে যেভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিজের ইচ্ছামতো ব্যবহার করছেন, সেটি বন্ধ না হলে জনগণের মুক্তি আসবে না। তাই বারবার আমরা সংস্কারের কথা বলছি।

পদযাত্রায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

বৃষ্টির মাঝেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান ডা. তাসনিম জারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গুম-খুনের রাষ্ট্র ব্যবস্থার বিচার হতেই হবে—ডা. তাসনিম জারা

পোষ্টের সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫