০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে বাগদান সারলেন বিজয় ও রাশমিকা!

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩৯১ ভিউ :

ভারতীয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা গোপনে বাগদান সেরেছেন বলে গুঞ্জন রটেছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

তবে, এখনো পর্যন্ত এই জুটি তাদের বাগদান বা বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

এম৯ নিউজ জানিয়েছে, তারা এখনই বিষয়টি প্রকাশ্যে আনতে চান না এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখতে আগ্রহী।

সম্প্রতি রাশমিকা সোশ্যাল মিডিয়ায় একটি শাড়ি পরা ছবি পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত ধারণা করেন, এটি সম্ভবত তার বাগদানের অনুষ্ঠানের ছবি। এই ছবি ঘিরে ভক্তদের মাঝে জল্পনা আরও বেড়ে যায়।

দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে রাশমিকা ‘থাম্মা’ সিনেমার ট্রেলার এবং গানের প্রতি ভালোবাসার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে তিলক পরা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, শুভ দশমী, আমার প্রিয়রা… এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ কারণ আপনারা ‘থাম্মা’ ট্রেলার আর গানকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তাতে আমি সত্যিই আপ্লুত… আপনারা যেভাবে পাশে আছেন, তা আমার জন্য বড় পাওয়া। খুব শিগগিরই প্রচারে দেখা হবে।

রাশমিকা ও বিজয়কে বিজয়কে বিভিন্ন সময় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। তারা সবসময় তাদের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের কথা স্বীকার করেননি।

বর্তমানে পরিচালক আদিত্য সরপোতদারের হরর-কমেডি সিনেমা ‘থাম্মা’র মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকা। যেখানে তার বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা।

এছাড়া, সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়ালসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।

অন্যদিকেট, বিজয়কে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরির পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন থ্রিলার ‘কিংডম’ সিনেমায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গাছ কাটা নয়, স্থানান্তর করা হয়েছে: নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্টীকরণ

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গোপনে বাগদান সারলেন বিজয় ও রাশমিকা!

পোষ্টের সময় : ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫