ময়মনসিংহের গৌরীপুরে জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে পৌর শহরের শহীদ হারুনপার্ক চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেম উপজেলা শাখার শিবির সভাপতি সালেহীন কবির। সঞ্চালনা করেন সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ।
সভাপতিত্বে ও গৌরীপুর উপজেলা সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ ও কলেজ সেক্রেটারি সাইফুল মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম, সেক্রেটারি জোবায়ের আল মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা বদরুজ্জামান, সাবেক আমির গোলাম সারওয়ার, ইঞ্জিনিয়ার ড. সৈয়দ জিয়া উদ্দিন জিয়া, উপজেলা ইসলামী উপজেলা সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, দপ্তর ও উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব আবদুল বারি, উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা সুলতান আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামীপৌর শাখার সভাপতি আব্দুর নূর, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস এম জুবায়ের হোসাইন প্রমুখ।




















