১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে ম্যাজিস্ট্রেট জমি বুঝিয়ে দিলেও মানছেন না বিবাদীরা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের চরপাড়া গ্রামে আদালতের রায়ে জমি পুনরুদ্ধার করে বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সীমানা খুঁটি ও সাইনবোর্ড অপসারণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বাদী পক্ষের দাবি, আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদীরা জোরপূর্বক দখল বাধাগ্রস্ত করছে। তবে বিবাদী পক্ষ বলছে, তাদের উপস্থিতি ছাড়া জমি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা ওই রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ১০ নম্বর সিধলা ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ৪ জুন উপজেলা প্রশাসনের উদ্যোগে জমিটি পুনরুদ্ধার করে বাদী আনোয়ার হোসেন বাদলকে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় জমির সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন এবং একটি সাইনবোর্ড টানানো হয়।

কিন্তু ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বর্তমানে সেখানে আদালতের নির্দেশনা বাস্তবায়নের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। সীমানা খুঁটি ও সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। জমির ভেতরে থাকা কয়েকটি গাছও এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে।

বাদী আনোয়ার হোসেন বাদল অভিযোগ করে বলেন, “আদালতের রায় বাস্তবায়নের দিন দুপুরে আমাদেরকে জমি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু তিন ঘণ্টা না যেতেই বিবাদী পক্ষের লোকজন এসে সীমানা খুঁটি ও সাইনবোর্ড উপড়ে ফেলে। আমরা প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দেয় এবং আমাদের ওপর হামলা চালায়। আদালতের রায় পাওয়ার পরও আমরা জমির দখল ভোগ করতে পারছি না।”

তিনি আরও বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আদালতের রায় কার্যকর হওয়ার পরও যদি সেটি বাস্তবে রক্ষা না হয়, তাহলে সাধারণ মানুষের বিচার পাওয়ার আস্থা ক্ষুণ্ন হবে।”

অভিযোগ অস্বীকার করে বিবাদী পক্ষের সদস্য সাইফুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশনায় উভয় পক্ষকে উপস্থিত রেখে জমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের না জানিয়ে এবং উপস্থিতি ছাড়াই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা মনে করি, বিষয়টি সঠিকভাবে তদন্ত হয়নি। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এর প্রতিকার চাইব।”

এ বিষয়ে গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, “আদালতের রায় বাস্তবায়নের পর সেটি ভঙ্গ করার অভিযোগ আমরা পেয়েছি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মধুপুরের কুচিয়া খালে বৃক্ষরোপণ 

বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে ম্যাজিস্ট্রেট জমি বুঝিয়ে দিলেও মানছেন না বিবাদীরা

পোষ্টের সময় : ০৮:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬