০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে হিরণ অনুসারীদের মশাল মিছিল ও সমাবেশ

১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ নেতা-কর্মীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হিরণের নারী সমাবেশে হামলার বিচার এবং দাবিতে গৌরীপুরে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে।

‘ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করে আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম বলেন, আমাদের বিএনপি প্রার্থী মনোনয়ন প্রাপ্তির পর একদিন এসেছিলেন গৌরীপুরে। সেদিন আমাদের মা- বোনেদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমাদের মা- বোনদের ওপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছেন আপনি কোনদিন গৌরীপুরের মা- বোনদের কাছে যেতে পারবেন না। যতদিন পর্যন্ত হিরণ সহ নেতা ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও মনোনয়ন পরিবর্তন করে হিরণকে ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।

উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার বলেন, আমাদের নেতা তারেক রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন যদি কোন ত্যাগী নেতা মনোনয়ন থেকে বাদ পড়ে, সে মনোনয়ন পাবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের ঢাকা থেকে কয়েকটি টিম গোপনে ময়মনসিংহের গৌরীপুরে প্রবেশ করেছে। সকলেই চিন্তামুক্ত থাকবেন অচিরেই একটা সুখবর আসবে ইনশাল্লাহ। যে পর্যন্ত আমাদের প্রাণের নেতা হিরণ মনোয়ন ফিরে না পাবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এসময় হিরণের নারী সমাবেশে হামলার সুষ্ঠু দলীয় তদন্তপূর্বক বিচারের দাবিও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবা-মাকে পেটালো প্রতিপক্ষরা, কান্নায় ভেঙে পড়লেন একমাত্র ছেলে

মেধা ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহের তরুণ গবেষক স্বরন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে হিরণ অনুসারীদের মশাল মিছিল ও সমাবেশ

পোষ্টের সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫