০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে ৩১দফা নিয়ে হাট বাজারে ঘুরছেন স্বামী-স্ত্রী

‘হাতে ৩১ দফার রঙিন লিফলেট’! স্বামী-স্ত্রী ছুটছেন পাড়া-মহল্লা, হাট-বাজার আর রাজনৈতিক মঞ্চে। রিস্কাচালক, কৃষক-শ্রমিক আর মুদি দোকানীদের মাঝে শুধু লিফলেট বিতরণ নয়; দফাওয়ারী দিচ্ছেন বর্ণনা। এ যেনো বর্ণমালার ‘এ টু জেড’ শিক্ষা। তারা হলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও ময়মনসিং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদ্য নির্বাচিত সভাপতি এডভোকেট নুরুল হক ও তার সহধর্মিনী উত্তর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শাহনাজ পারভীন শম্পা। তাদের ধারাবাহিক বর্ণনায় উঠে এসেছে দুর্নীতিবিরোধী পদক্ষেপ, স্বাস্থ্যসেবা, কৃষি ও কৃষককল্যাণ, যোগাযোগ ও অবকাঠামোর খাত। এছাড়াও উঠান বৈঠক, পথসভা ও মতবিনিময় সভায় ৩১দফার স্লোগানে মুখরিত হচ্ছে প্রতিদিন।

১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল হক বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। নেতাকমর্ীদের মুক্তির জন্য লড়াই করেছি, দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ করেছি। এখন ৩১দফা নিয়ে মাঠে কাজ করছি। এই ৩১দফা হলো এদেশের মানুষের ভাগ্যবদল এবং মুক্তির সনদ, যে সনদে রাষ্ট্রকাঠামো মেরামত ও পুন:গঠন নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর বাজার, গাঁওরামগোপালপুর, রামগোপালপুর বাসস্ট্যান্ডে ৩১দফার লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন। এছাড়াও নারীদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠক ৩১দফার বর্ণনায় তুলে ধরেন, সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, অনুচ্ছেদ ৭০ সংস্কার, নির্বাচন কমিশন ও নির্বাচনী সংস্কার, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, প্রশাসনিক সংস্কার, মিডিয়া কমিশন গঠন, আইনের শাসন ও মানবাধিকার, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার, শ্রমিক অধিকার ও কল্যাণ, জ্বালানি ও অবকাঠামো খাতে স্বচ্ছতা, পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা, প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব, স্থানীয় সরকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের স্বীকৃতি, যুবসমাজ ও কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান, আবাসন ও নগরায়ণ।

অপরদিকে রোববার বোকাইনগর ইউনিয়নের বোর্ড বাজার, বেতান্দর, মঙ্গলবার ডৌহাখলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে, সোমবার সিধলা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে স্বামী-স্ত্রী একসাথে প্রচার-প্রচারণা চালান। এসব উঠান বৈঠক ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জালাল আহমেদ আকন্দ, বিএনপি নেতা উসমান গনি মাস্টার, এডভোকেট শফিউল আলম খান মাহফিল, ময়মনসিংহ উত্তর যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. গোলাম আলিমেল হাকিম শাকিব মুন্সি, উপজেলা যুবদল নেতা বাহালুল মুন্সি, শাহ জাহান সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল হক মুঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. নয়ন মিয়া, খায়রুল ইসলাম, শামীম আহমেদ, সদস্য আহসান হাবিব বাবু, মো. শাহ জহান, শাহীন, মো. স্বপন মিয়া।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক জানায়, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মূল অভিভাবক ছিলেন এডভোকেট নুরুল হক। যাঁর ডাকে সাড়া দিয়ে দেশে কারফিউ ভেঙে প্রথম রাজপথে নেমেছিলাম আমরা। সেখানে আমাদের তিন ভাই শহীদ এবং ৭০জন আহত হন। তিনি আরও বলেন, স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে তিনি ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের কান্ডারী হবেন সেটাই আশা করি। যুবদল নেতা বাহালুল মুনশী বলেন, বিগত সরকারের বিরুদ্ধে মাঠে লড়াই করেছেন, রাজপথে কাঁপিয়েছেন এবং নেতাকমর্ীদের আইনী যুদ্ধও তাঁকে করতে হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে 'প্রযুক্তি গ্রাম' পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে ৩১দফা নিয়ে হাট বাজারে ঘুরছেন স্বামী-স্ত্রী

পোষ্টের সময় : ০৯:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫