ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা, জুলাই শহীদ পরিবার, সাংবাদিক, বইপ্রেমী সহ ১৫ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক গুণীজনদের হাতে সংবর্ধনার সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সার্বিক সহযোগিতা জন্য সংগঠনের ৭ জন সদস্যকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন।
বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডর আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মণ্ডল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সদস্য সচিব হুমায়ূন কবির, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান।





















