০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামবাসীর ভালোবাসা ও সংবর্ধনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে বিজন কান্তি সরকার নির্বাচিত হওয়ায় আনন্দ ও গর্বে ভাসছে উত্তর খয়রাকুড়ি এলাকার মানুষ।

এ উপলক্ষে শনিবার সকালে হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মাতা মন্দির ও শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির কমিটি এবং স্থানীয় গ্রামবাসী তাকে আন্তরিক ভালোবাসা ও সংবর্ধনায় সিক্ত করেছেন।

সম্প্রতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে বিজন কান্তি সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উত্তর খয়রাকুড়ি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার,হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার,সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা,মা ও শিশু স্বাস্থ্য প.প. এর উপজেলা মেডিকেল কর্মকর্তা ডা. হৃদিতা সরকার,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এর ছোট ভাই সঞ্জয় সরকারসহ কামাক্ষ্যা মাতার মন্দির কমিটি,হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান কমিটি, সনাতন যুব সংঘ ও রেনেসাঁর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ স্মৃতি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার ধর।

বক্তারা বলেন, বিজন কান্তি সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো এলাকার উন্নয়ন ও অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তারা আশা প্রকাশ করেন, তিনি তার নতুন দায়িত্বে থেকে দেশের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজন কান্তি সরকার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। আমি সর্বদা দেশের কল্যাণে এবং আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গ্রামবাসীর ভালোবাসা ও সংবর্ধনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

পোষ্টের সময় : ১১:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬