০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কালুরঘাট সেতুতে ট্রেন-গাড়ি সংঘর্ষে নিহত বেড়ে ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ১৫ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছে দুই বছর বয়সী শিশু আয়েশা ও মোহাম্মদ তুষার। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে—আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ ও আঞ্জু আরা।

নিহত আয়েশা বোয়ালখালী উপজেলার বাসিন্দা সাজ্জাদ নূর মিঠু ও জুবাইদা ফেরদৌস ইসরার মেয়ে। তারা অটোরিকশায় করে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার পর আয়েশাকে কোলে নিয়ে বাবা সাজ্জাদের আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চট্টগ্রামে কালুরঘাট সেতুতে ট্রেন-গাড়ি সংঘর্ষে নিহত বেড়ে ৩

পোষ্টের সময় : ১০:০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫