১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভয়াবহ আগুন, আটকা পাঁচ শতাধিক শ্রমিক

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৪:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৪৩৮ ভিউ :

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি নয়তলা ভবনের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় কারখানার ভিতরে পাঁচ শতাধিক শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, দুপুর পৌনে ২টার দিকে তারা কারখানায় আগুনের খবর পান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দু’দিন আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল। সেই ভয়াবহ আগুনে ১৬ জন পুড়ে মারা যান। নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চট্টগ্রামে ভয়াবহ আগুন, আটকা পাঁচ শতাধিক শ্রমিক

পোষ্টের সময় : ০৪:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫