০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে ছিনতাই, যুবক হাসপাতালে

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাঁদে আব্দুল করিম (২২) যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই করার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮ টায় ঢাকা ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাঁদে এই ঘটনা ঘটে। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

আহত যুবক আব্দুল করিম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাসিন্দা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে ছাদে ভ্রমণ করছিলেন আব্দুল করিম নামে এক যুবক। ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন প্রবোশের আগে ছিনতাইকারির কবলে পড়েন আব্দুল করিম। আব্দুল করিমের ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে তিস্তা ট্রেনের যাত্রীরা বিষয়টি টের পেয়ে কাওরাইদ স্টেশন থেকে আহত আব্দুল করিমকে ময়মনসিংহগামি যমুনা এক্সপ্রেস ট্রেনে উঠিয়ে দেন। পরে ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসলে জিআরপি পুলিশ আব্দুল করিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছিনতাইয়ের বিষয়টি নিয়ে তদন্ত চলছে, আব্দুল করিমের পুরো নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি আকতার হোসেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ খুলতে ইরানের ৫ শর্ত, কঠিন সিদ্ধান্তের মুখে ট্রাম্প

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে ছিনতাই, যুবক হাসপাতালে

পোষ্টের সময় : ১২:০০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬