১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরিচ্যুতি প্রতিবাদে ইসলামী ব্যাংক কর্মীদের মানববন্ধন

চাকরি থেকে হঠাৎ বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে নেমেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরখাস্ত হওয়া কর্মকর্তারা। মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতকানিয়া ও লোহাগাড়া অঞ্চলের দুই শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা এতে অংশ নেন।

মানববন্ধনটি পরিচালনা করেন চাকরিচ্যুত কর্মকর্তা সাইফুল আরমান। এ সময় বক্তব্য দেন কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ূন কবির, আসাদ উল্লাহ, আবদুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রোহানসহ আরও অনেকে।

বক্তারা জানান, জুলাই মাসের অভ্যুত্থানের পর কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে তাদের চাকরি শেষ করে দেওয়া হয়, যা তাদের মতে ‘বিনা মেঘে বজ্রপাতের মতো আকস্মিক সিদ্ধান্ত।’ তারা দাবি করেন, বহিষ্কারের কারণে তাঁদের পরিবার কঠিন মানসিক চাপে পড়েছে। অনেকেই সামাজিকভাবে লজ্জা ও সংকটে রয়েছেন।

কর্মকর্তারা বলেন, তারা সকলেই বৈধ নথিপত্র জমা দিয়ে নিয়মিত পদ্ধতিতে চাকরিতে যোগ দিয়েছিলেন। পরে তাদের ওপর ‘এস আলম গ্রুপ’ বা ‘চট্টগ্রাম ট্যাগ’ দিয়ে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও জানান, চাকরিচ্যুত হওয়ার কারণে সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমাও পেরিয়ে গেছে, ফলে সামনে তাদের আর কোনো কর্মসংস্থানের পথ খোলা নেই।

মানববন্ধনে উপস্থিত চাকরিচ্যুত কর্মকর্তারা বলেন, এই সিদ্ধান্ত সামান্য ভুলত্রুটি বা নীতিগত কোনো প্রশ্নে নয়; এটি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং তাদের জীবনে ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করেছে। কেউ কেউ জানিয়েছেন, চাকরি হারানোর পর পরিবার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তারা সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের চাকরিতে পুনর্বহাল করার জোর দাবি জানান।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন—দায়িত্বশীল পক্ষ দ্রুত ঘটনার সঠিক তদন্ত করবে এবং যাদের প্রতি অন্যায় হয়েছে তাদের আবার কর্মস্থলে ফেরার সুযোগ করে দেবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবা-মাকে পেটালো প্রতিপক্ষরা, কান্নায় ভেঙে পড়লেন একমাত্র ছেলে

মেধা ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহের তরুণ গবেষক স্বরন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চাকরিচ্যুতি প্রতিবাদে ইসলামী ব্যাংক কর্মীদের মানববন্ধন

পোষ্টের সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫