০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চানখারপুলে ছয় হত্যা: আজ যুক্তিতর্ক শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই কার্যক্রম শুরু হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। বিচার প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ ধাপে প্রথমে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন তাদের যুক্তি তুলে ধরবে। এরপর গ্রেপ্তার ও পলাতক—উভয় ধরনের আসামিদের পক্ষে আইনজীবীরা নিজেদের যুক্তি উপস্থাপন করবেন। সবশেষে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপনের মাধ্যমে এই ধাপ শেষ হবে। যুক্তিতর্ক শেষ হলেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে যাবে। চলতি মাসের মধ্যেই উভয় পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মামলার অন্যতম আসামি, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি নিজেও ট্রাইব্যুনালে নিজের পক্ষে জবানবন্দি দেন এবং দাবি করেন, জুলাই-আগস্ট আন্দোলনকালে তিনি সরকারি দায়িত্ব পালন করেছেন এবং চানখারপুলে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করেননি। তার পক্ষে মোট তিনজন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন। এসব সাক্ষ্যের জেরা শেষ হওয়ার পরই ট্রাইব্যুনাল যুক্তিতর্কের জন্য আজকের দিন নির্ধারণ করে।

মামলার তদন্ত পর্যায়ে মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম টানা কয়েকদিন ধরে সাক্ষ্য দেন এবং চানখারপুলে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন। পরে আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের আইনজীবীরা তাকে জেরা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ২৩ কার্যদিবসে ২৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়।

এই মামলায় বর্তমানে চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন এবং বাকি চারজন পলাতক। ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের সময় চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হওয়ার অভিযোগে এ মামলার বিচার চলছে, যা জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবা-মাকে পেটালো প্রতিপক্ষরা, কান্নায় ভেঙে পড়লেন একমাত্র ছেলে

মেধা ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহের তরুণ গবেষক স্বরন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চানখারপুলে ছয় হত্যা: আজ যুক্তিতর্ক শুরু

পোষ্টের সময় : ১২:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫