০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

সফরকালে ড. ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটি একান্ত বৈঠকেও মিলিত হন তিনি।

মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

পোষ্টের সময় : ০৩:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫