০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার মাস বেতন না পেয়ে রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১২:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৭২ ভিউ :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না হওয়ায় প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শতাধিক শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। চার মাসেরও বেশি সময় ধরে বেতন না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা দুই ঘণ্টা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে ও রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজট তৈরি হয়। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, গত চার মাস ধরে কারখানার দুই শতাধিক শ্রমিক-কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছেন না। ফলে পরিবার নিয়ে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। দোকানপাটে বাকিতে পণ্য পাওয়া বন্ধ হয়ে গেছে, বাড়িওয়ালারা ভাড়া চাইছেন, সন্তানের পড়াশোনা ব্যাহত হচ্ছে—সব মিলিয়ে তারা দিশেহারা।

এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বারবার মালিকপক্ষকে বেতন দেওয়ার অনুরোধ করেছি, কিন্তু শুধু আশ্বাসই পেয়েছি। এখন আর ধৈর্য নেই, তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।”

এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়।

প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলসের পরিচালক মিন্টু মিয়া জানান, “আমরা এক মাসের বকেয়া পরিশোধের চেষ্টা করেছিলাম, কিন্তু শ্রমিকরা তাতে রাজি হননি। মালিকপক্ষের সঙ্গে কথা চলছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চার মাস বেতন না পেয়ে রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ

পোষ্টের সময় : ১২:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫