১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসক ও নার্সের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

শরিয়তপুর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ও নার্সের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১) সকাল ১১ টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট আশরাফুল ইসলাম তুহিন, মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ, ডা. মোহাম্মদ তামিম, ডা. মাহমুদা মিলি, ডা. ফাতেমা তুজ জোহরা, ডা. ফাইজা রোশনী, ডা. আলকাস তাহমিদসহ নার্স, কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর কোন ডাক্তারই ইচ্ছাকৃতভাবে কোন রোগীকে মারতে পারে না। আমরা আপ্রাণ চেষ্টা করি রোগীদের সর্বোচ্চ সেবা দিতে। তবুও আমাদের ওপর হামলা হয়। আমাদের দাবি হলো কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে।

সেই সাথে ডা. নাসির ইসলাম ও নার্সের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মরত চিকিৎসকরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চিকিৎসক ও নার্সের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬