০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রাম সীমান্তে ১৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১০ জন পুরুষ, ৮ জন নারী ও ১ জন শিশু।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ১০ বিজিবির চৌদ্দগ্রাম আমানগন্ডা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা। অপরদিকে, ভারতের পক্ষে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের কারণে এসব বাংলাদেশি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন কারাগারে সাজাভোগ করেন।

তিনি আরও বলেন, বিএসএফের পক্ষ থেকে যোগাযোগ পাওয়ার পর বিজিবি তাদের পরিচয় যাচাই করে নিশ্চিত হয় যে, তারা বাংলাদেশি নাগরিক। এরপর সীমান্ত পিলার ২১০৪/৭-এস এর আওতায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বর্তমানে ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তীতে তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল এজাজ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, বিজিবির মাধ্যমে ১৯ জনকে থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার (১ নভেম্বর) তাদের কুমিল্লার আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি খুলনা, বাগেরহাট ও দেশের উত্তরাঞ্চলে। তারা ভালো কর্মসংস্থানের আশায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চৌদ্দগ্রাম সীমান্তে ১৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

পোষ্টের সময় : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫