০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে ঈশ্বরগঞ্জে নাগরিক পরামর্শ সভা 

নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা (ইমাম ও পুরোহিত), সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও সুফল নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। সভায় সভাপতিত্ব করেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা।

সভায় জানানো হয়, রুফটপ সোলার ব্যবহারের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া সম্ভব। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আলোচনা করা হয়।

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার জনপ্রিয় করা গেলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সৌর প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের একটি বড় বাজার গড়ে উঠবে, যা অর্থনীতিকে শক্তিশালী করবে এবং জ্বালানি আমদানির চাপ কমাবে।”

তিনি আরও বলেন, সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল স্থাপন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান সম্ভব।

ময়মনসিংহ জেলার প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মো. খাইরুল আলম তুহিন বলেন, “ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুতের চাহিদা পূরণই করবে না, নেট মিটারিং সুবিধার মাধ্যমে আয় করার সুযোগও তৈরি করবে।”

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “জীবাশ্ম জ্বালানি যেমন পরিবেশের জন্য ক্ষতিকর, তেমনি অর্থনীতির জন্যও ঝুঁকিপূর্ণ। জীবাশ্ম জ্বালানি অফুরন্ত নয়, তাই নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস সূর্যকে কাজে লাগানোই সময়ের দাবি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি স্থানীয় উদ্যোগও অত্যন্ত জরুরি।”

সভায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে জনসচেতনতা তৈরিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। এ ধরনের নাগরিক পরামর্শ সভা ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে ঈশ্বরগঞ্জে নাগরিক পরামর্শ সভা 

পোষ্টের সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬