০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে বিএসএফের সীমান্ত লঙ্ঘন

সিলেটের জকিগঞ্জ সীমান্তে সোমবার (২ নভেম্বর) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে অনুপ্রবেশ করে স্থানীয় কৃষকদের ফসল রক্ষার খুঁটি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। মানিকপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় ঘটে এই ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চারজন বিএসএফ সদস্য নদীর পাড়ে প্রবেশ করে ফসল রক্ষার খুঁটি ভাঙেন। স্থানীয়রা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। উত্তেজনা বেড়ে গেলে বিএসএফ সদস্যরা স্পিডবোটে সীমান্ত ত্যাগ করেন।

ঘটনার পর বাংলাদেশ ও বিএসএফের মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর জন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।”

এ ঘটনার ফলে সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জকিগঞ্জে বিএসএফের সীমান্ত লঙ্ঘন

পোষ্টের সময় : ০৯:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫