১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলমাকান্দায় বিএনপির বিশাল র‍্যালি অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য ও বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়ার নেতৃত্বে বের হয়ে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ‘ধানের শীষ’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর।

আয়োজকদের মতে, উপজেলার আটটি ইউনিয়ন থেকেই নেতাকর্মীরা এই র‌্যালিতে যোগ দেন। বিপুল উপস্থিতিতে উপজেলা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ-বিপ্লব, সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে মুখরিত ছিল কলমাকান্দা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলমাকান্দায় বিএনপির বিশাল র‍্যালি অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৭:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫