জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে দরিদ্র পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ময়মনসিংহ ইউনিট এর উদ্যোগে প্রায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ময়মনসিংহ ইউনিটের সভাপতি আজিজুল হাই সোহাগ, সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় কর আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক শামছুল হক বাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট আকলিমা তালুকদার, আয়কর আইজীবী এডভোকেট উত্তম কুমার দেব, আদনান কামাল তালুকদার দীপু, জাহিদুল ইসলাম, মোস্তান চির বিল্লাহ শাওন, মঞ্জুরুল হক সহ অন্যান্য আয়কর আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 






















