আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দুর্নীতি দূর করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে একথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটকে নির্মূল করতে পেরেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতিও দূর করব।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, জ্বালানি সংকট দূর করার মধ্যবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে।’
রিজার্ভ বৃদ্ধিসহ গত এক বছরে অনেক অর্জন হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
স্টাফ রিপোর্টার 





















