০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট, ক্ষোভে জনতার মহাসড়ক অবরোধ

জামালপুরের শরিফপুরে টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষ জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সন্ধ্যা ৭টা থেকে অবরোধ চলছিল, এতে মহাসড়কের চার থেকে পাঁচ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বুধবার (১ অক্টোবর) পুলিশ ও প্রশাসনের তৎপরতায় রাত ৯.২০ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনঃচালু হলেও মানুষজন অবরোধ চালিয়ে যাচ্ছেন। খুলনা থেকে আসা এক প্রাইভেট কার চালক জানান, আমরা দুই ঘণ্টা ধরে রাস্তায় আটকা পড়েছি, মানুষজন বিদ্যুৎ আসার জন্য তীব্র আন্দোলন করছে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষার্থী হৃদয় শাওন বলেন, ভোর থেকে বিদ্যুৎ নেই। পড়াশোনা করতে পারছি না। আন্দোলন করছি, তবুও আমাদের সমস্যার দিকে কেউ নজর দিচ্ছে না।

অপর গ্রামবাসী রাকির জানান, টানা বিদ্যুৎ না থাকায় আমাদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত। সরকারি তৎপরতা প্রয়োজন।সাধারণ মানুষ মনসুর আলী বলেন, বিদ্যুৎ ফিরে এসেছে, কিন্তু প্রশাসন যেন আমাদের মতামত শুনে সমস্যার স্থায়ী সমাধান দেয়।আবু সাইদ মন্তব্য করেন, আমাদের বাড়ি, দোকান সব অন্ধকারে। এমন অবস্থা সহ্য করা যাচ্ছে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারেক রহমানের আমলে সবার জন্য উন্নয়ন হবে: প্রিন্স

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

22 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট, ক্ষোভে জনতার মহাসড়ক অবরোধ

পোষ্টের সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫