০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পিপির অপসারণ চেয়ে কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা

জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুজ্জামান গামার অপসারণ চেয়ে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আনিসুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আজ বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরামের নেতারা তাঁর কক্ষে প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এ সময় কক্ষে থাকা তাঁর সহকারীদের বের করে দেওয়া হয়। পরে জেলা আইনজীবী সমিতির সামনে আনিসুজ্জামানের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য দেন আইনজীবীরা।

বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতি, অযোগ্যতাসহ নানা অভিযোগে পিপি আনিসুজ্জামানকে বারবার পদত্যাগ করার আহ্বান জানানো হয়। এরপরও তিনি পদত্যাগ না করায় আজ তাঁর কার্যালয় কক্ষে তালা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

জামালপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি গোলাম নবী বলেন, আনিসুজ্জামান আইনজীবী ফোরামের বাইরে ব্যক্তিগত তদবিরে পিপি হয়েছেন। তিনি নানা দুর্নীতিতে জড়িত গেছেন। তিনি বিরোধী দলের নেতাদের মামলায় টাকা নিচ্ছেন। তাঁর ব্যবহারও আপত্তিজনক।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে পিপির অপসারণ চেয়ে কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা

পোষ্টের সময় : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫