০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ঈশ্বরগঞ্জে আলোচনা সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা প্রসাশনের আয়োজনে ঈশ্বরগঞ্জে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসানুর রহমান সজীব ও সাকিবুজ্জামান সাকিব, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি ফেরদৌস কুরাইশী টিটু, জুলাই আন্দোলনে আহত সাংবাদিক রুহুল আমিন রিপন, সাংবাদিক মো. এহছানুল হক, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান শুভ, মহিউদ্দিন রানা, উবায়দুল্লাহ রুমি, হুমায়ুন কবীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় জুলাই আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক রেজাউল করিম রাজু,জাহিদ হাসান হাবিবুর রহমানসহ অনেকেই।

সাংবাদিকদের স্মৃতি চারণে ওঠে আসে ৪ আগস্টে ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের উপর ভয়ঙ্কর নির্যাতন ও হামলার ঘটনা। ওই দিন সাংবাদিকদের রক্তে লাল হয় ওঠে পিচঢালা রাজপথ। মারাত্মক ভাবে আহত হন সাংবাদিক আতাউর রহমান ও রুহুল আমিন রিপন।

সভায় বক্তারা বলেন, আন্দোলন ডালপালা মেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার। ছাত্ররা যখন বুঝতে পারল শান্তিপূর্ণ উপায়ে এ দাবি আদায় তৎকালীন সরকার মেনে নিবে না, তখন তারা সারাদেশব্যাপী প্রোগ্রাম ও আন্দোলনের ডাক দেয়। আন্দোলনের ওই ডাক মিডিয়া কভারেজ পাওয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের ফলে আন্দোলনটি সহজেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ঈশ্বরগঞ্জে আলোচনা সভা

পোষ্টের সময় : ০৯:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫