০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রের প্রত্যয়ে সমাবেশ

‘জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার’ দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার উদ্যোগে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২আগস্ট) ঈশ্বরগঞ্জের চরনিখলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মোমেনশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী।

এছাড়াও সমাবেশে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের হাত পাখার মনোনীত প্রার্থী মুফতী হাবিবুল্লাহ,ময়মনসিংহ-২ আসনের মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, ময়মনসিংহ-১ আসনের হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান,ময়মনসিংহ-৩ আসনের মাওলানা আইয়ুব আলী নূরানী,ময়মনসিংহ-৯ আসনের মুফতী সাইদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মুফতী জহির মাহমুদ আফেন্দী।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁরা দীর্ঘদিনের বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা শহীদ পরিবারের পুনর্বাসন, নির্যাতনের বিচার এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, তৃণমূল কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রের প্রত্যয়ে সমাবেশ

পোষ্টের সময় : ০৮:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫