০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের ফসল ঘরে তুলতে ব্যর্থ হলে অর্জিত স্বাধীনতা হারিয়ে যেতে পারে: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট কার্যকর করা হলে দেশ সত্যিকারের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসনের পথে ফিরে আসবে। জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি জাতির স্বাধীনতা, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার প্রতিশ্রুতি। আমরা যদি এই সনদের ফসল ঘরে তুলতে ব্যর্থ হই, তবে অর্জিত স্বাধীনতা হারিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, সকল গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে হবে, কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশে ইসলামী মূল্যবোধ, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে চায়।

শনিবার (১ নভেম্বর) দুপুরে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট শাখার বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা সভাপতি ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাইজুল ইসলাম আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বৃষ্টি উপেক্ষা করে লাখো মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। ভিজে মাটিতে দাঁড়িয়েও সাধারণ মানুষ তৌহিদি জনতার ঐক্যের শপথে সামিল হন। উপস্থিত জনতা ‘ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা চাই’, ‘জুলাই সনদ বাস্তবায়ন কর’ এসব স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো ময়দান।

এসময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও নৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহভীতি সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে-গণআন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবর্তন সম্ভব, যেখানে ন্যায়বিচার, স্বচ্ছতা ও জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি।

তারা আরও উল্লেখ করেন, জুলাই সনদের গণভোট বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে, ফিরে আসবে জনগণের আস্থা ও অংশগ্রহণমূলক গণতন্ত্র।

গণসমাবেশ শেষে জাতীয় ঐক্যের শপথ গ্রহণ, নিপীড়িত মানুষের ন্যায়বিচারের দাবি ও শান্তিপূর্ণ গণআন্দোলন জোরদারের ঘোষণা দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুলাই সনদের ফসল ঘরে তুলতে ব্যর্থ হলে অর্জিত স্বাধীনতা হারিয়ে যেতে পারে: মাওলানা মামুনুল হক

পোষ্টের সময় : ০৭:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫