০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলনকক্ষে বলেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) থাকবে না। তিনি আরও বলেন, জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রদান করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, যা ইতিমধ্যেই ঐকমত্যে এসেছে, তার বাকিটা বাস্তবায়ন করবে জনগণ। জনগণ চাইলে সেই নির্দেশনা কার্যকর হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জাতীয় নির্বাচনের দিকে এগোনো সম্ভব হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সব অংশীদারকে আগামী সংসদে থাকার সুযোগ থাকা উচিত। সেই সংসদ নতুন সংবিধানের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। এতে শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু এবং সমাজের বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শামীম হামিদী।

নাহিদ ইসলাম এসময় বলেন, “আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ: ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদ

'২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে'

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম

পোষ্টের সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫