০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে অটোচালক-বাস শ্রমিক সংঘর্ষ, যানজট

জয়পুরহাটে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে যাত্রী তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কেন্দ্রীয় শিব মন্দির মোড়ে ঘটনা শুরু হয়। বাকবিতণ্ডা ধাক্কাধাক্কিতে রূপ নিলে ক্ষুব্ধ বাস শ্রমিকরা শহরের পাঁচুর মোড়ে বাস আড়াআড়ি করে ব্যারিকেড দেয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং শহরের প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

জানা গেছে, পাঁচবিবি রুটের অটোস্ট্যান্ড থেকে অটোতে যাত্রী ওঠানামা করা হয়। এ সময় মায়ের দোয়া পরিবহন নামে একটি হিলিগামী বাসে এক অটোর যাত্রী ওঠে। বিষয়টি নিয়ে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে হিলি থেকে আসা আরেকটি বাস ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িত হয়।

জয়পুরহাট অটো শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া অভিযোগ করেন, “অটোস্ট্যান্ডে বাস থামিয়ে যাত্রী নামানো হচ্ছে। এতে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘাত তৈরি হয়। এছাড়া শহরের কিছু বাস শ্রমিক রাজনৈতিক প্রভাব নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।”

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত বলেন, “অটো অবৈধ যানবাহন। তারা যাত্রী ওঠানামা করে, এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমাদের শ্রমিকদের মারধর করা হয়েছে। পুলিশ ও বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে এবং সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।”

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, “অটোচালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের কারণে ব্যারিকেড দেওয়া হয়েছিল। আমরা পরিস্থিতি শান্ত করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল ভারত

শপথ নেওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পাচ্ছেন

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জয়পুরহাটে অটোচালক-বাস শ্রমিক সংঘর্ষ, যানজট

পোষ্টের সময় : ০৬:২১:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫