০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জর্ডান প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসীর মাইক্রোবাসে সংঘটিত ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, সোমবার (২ জুন) সাভার ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল ফোন ও ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের ইউসুফ জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, আমির হোসেনের ছেলে সোহাগ, আসাদ আলির ছেলে রোমান, সুবহান শিকদারের ছেলে মিলন শিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে মো. আরিফ হোসেন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় প্রবাসী নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় টহলপুলিশ এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে হাইওয়ে পুলিশের রেকার চালকের সহকারী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ভুক্তভোগী নারীর বড় বোন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টাঙ্গাইলে জর্ডান প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গ্রেপ্তার ৫

পোষ্টের সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫