০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে সড়ক সংঘর্ষে দুই প্রাণ ঝরল

কক্সবাজারের টেকনাফে একটি মাছবোঝাই মিনিট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হ্নীলা আলীখালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হ্নীলা মৌলভীবাজার পূর্বপাড়ার বাসিন্দা মো. সেলিমের ছেলে অটোরিকশাচালক মো. ফারুক এবং টেকনাফ নাজিরপাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হ্নীলা থেকে টেকনাফগামী সিএনজি অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী মাছবোঝাই মিনিট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সড়কের পাশে খাদে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। টেকনাফ থানাও আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টেকনাফে সড়ক সংঘর্ষে দুই প্রাণ ঝরল

পোষ্টের সময় : ০৫:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫