ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও নেমে গেল ৭০০ কোটির নিচে। এক মাসের ব্যবধানের পর সোমবার (১৬ সেপ্টেম্বর) এ অবস্থায় পৌঁছায় দেশের প্রধান পুঁজিবাজার। এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৭৪ কোটি ১৪ লাখ টাকা।
তথ্য অনুযায়ী, ডিএসইতে এদিন ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়। এর মধ্যে ২২১টির দর বেড়েছে, ১০৩টির দর কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত ছিল।
সূচকের দিক থেকে, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএসও কিছুটা বেড়েছে। তবে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ সামান্য পতনে শেষ হয়।
উল্লেখ্য, সর্বশেষ গত ১২ আগস্ট ডিএসইতে লেনদেন নেমেছিল ৭০০ কোটির নিচে; সেদিন মোট লেনদেনের পরিমাণ ছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সূচক বাড়ার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।
স্টাফ রিপোর্টার 
























