০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে: হাসান বিন শফিক সোহাগ

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক ডিজেডএম হাসান বিন শফিক সোহাগ বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় উন্মুখ হয়ে রয়েছেন। এপ্রিল মাস বৃষ্টিপাতের সময়। সেই সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন করা কঠিন হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বুধবার বিকেলে আটপাড়া উপজেলা সদরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও উপজেলা সদরে গণসংযোগকালে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী ডিজেডএম হাসান বিন শফিক সোহাগ আরো বলেন, দীর্ঘ ১৭ বছর পর পরিবারের সদস্যদের নিয়ে একত্রে আমরা ঈদ উদযাপন করেছি।

ফ্যাসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর কারণে আমাদের নেতাকর্মীদের জীবন থেকে ৩৪টি ঈদের আনন্দ উপভোগ করা বঞ্চিত হয়েছি। বিএনপির চেয়ারপার্সন

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ আমরা এবার মুক্ত পরিবেশে ঈদুল আজহা উদযাপন করেছি। তিনি আরো বলেন, রাজনৈতিক কারনে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত দিনে আমার বিরুদ্ধে স্বপন জোয়ারদার হত্যা মামলাসহ একাধিক মামলায় জড়িয়ে হয়রানি করেছিল। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি মিথ্যা মামলাগুলো থেকে মুক্ত হয়েছি। আমি বিগত দিনে এলাকার নির্যাতিতদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ থোষনা করে ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য প্রধান উপদেষ্টার নিকট জোর দাবী জানিয়েছেন। এ সময় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফখরুল হাসান শিবলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে: হাসান বিন শফিক সোহাগ

পোষ্টের সময় : ১২:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫